বরিশালে যাত্রীবাহী বাস থেকে প্রায় ১২ হাজার মিটার বস্তাভর্তি কারেন্ট জাল জব্দ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশালে যাত্রীবাহী বাস থেকে প্রায় ১২ হাজার মিটার বস্তাভর্তি কারেন্ট জাল জব্দ


পাখি আক্তার:বরিশালে যাত্রীবাহী বাস থেকে প্রায় ১২ হাজার মিটার বস্তাভর্তি কারেন্ট জাল জব্দ করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। এ সময় বাসচালক আব্দুল জব্বার ও সুপারভাইজার মামুনসহ তিনজনকে আটক করা হয়েছে।রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল কুয়াকাটা সড়কের কাঠালতলা নামক স্থানে গাড়ি থামিয়ে তল্লাশি করলে এই কারেন্ট জাল জব্দ করা হয়।

জানা যায়, মায়ের আঁচল নামে একটি বাস বরিশালের রুপাতলী থেকে বেলা সাড়ে ১১টার দিকে বাউফলের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮’র এএসপি আজাদ মিয়ার নেতৃত্বে বরিশাল কুয়াকাটা সড়কের কাঁঠালতলা এলাকা ওই বাসটি থামিয়ে তল্লাশি করা হলে বস্তাভর্তি প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় বাসচালক আব্দুল জব্বার ও সুপারভাইজার মামুনসহ তিনজনকে আটক করা হয়। তবে, ভ্রাম্যমাণ আদালতে আব্দুল জব্বার দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

Top