এক নার্সারি ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

এক নার্সারি ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে।


পাখি আক্তার:বরিশালে পৃথক ঘটনায় এক নার্সারি ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোহান নামে এক যুবকের মৃত্যু হয়।রোহান পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল এলাকার সফিউজ্জামানের ছেলে।হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্বজনরা রোহানকে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে গেছেন।

এদিকে বরিশালের বানারীপাড়া উপজেলায় নদী থেকে ছাইদুল ইসলাম নামে এক নার্সারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির ভাই সামসুল হক সরদার জানান, শুক্রবার সকালে পরিবারের লোকজন বাড়ি সংলগ্ন কঁচা নদীর ঘাটে ছাইদুলের জুতা ফেলে রাখা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে খোঁজাখুজি ‍শুরু করে। পরে বিকেলে পায়ে ইট বাধা অবস্থায় ছাইদুলের মরদেহ নদী থেকে উদ্ধার করে। নিহতের পরিবারের ধারণা তাকে হত্যা করা হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Top