কোচিং সেন্টারের পরিচালকসহ পাঁচজনকে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

কোচিং সেন্টারের পরিচালকসহ পাঁচজনকে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক করা হয়েছে।


পাখি আক্তার:বরিশাল নগরে পৃথক অভিযান চালিয়ে ফেইথ শিক্ষা পরিবার নামের একটি কোচিং সেন্টারের পরিচালকসহ পাঁচজনকে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক করা হয়েছে।শুক্রবার(২১ সেপ্টেম্বর)দিনগত রাতে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দু’টি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবির উপ-পরিদর্শক(এসআই)দেলোয়ার হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডের খান ভিলার নিচ তলায় ফেইথ শিক্ষা পরিবারের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সয়ম কোচিং সেন্টারের পরিচালক শামীম আহাম্মেদসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- ফেইথ শিক্ষা পরিবার নামক কোচিং সেন্টারের পরিচালক ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সদরের টিএনও অফিস সড়কের বাসিন্দা মৃত তৈয়বুর রহমানের ছেলে মো. শামীম আহাম্মেদ (৪০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বিরপাশা এলাকার মো. কাঞ্চন আলী তালুকদারের ছেলে মো. বাবুল তালুকদার (৪২) ও বরিশাল নগরের রূপাতলী রেডিও সেন্টার সংলগ্ন মৃত হায়দার আলী খানের ছেলে মো. মতিয়ার রহমান (৩২)।

এদিকে,ডিবির এসআই মো.মহিউদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম সড়কের একটি বাড়িতে অভিযান চালায়।এ সময় ১৫০ পিস ইয়াবাসহ শিউলি বেগম(২৫)নামে এক নারীকে আটক করা হয়।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক শিউলির স্বামী মো.সোহেল ফরাজী(৩০)পালিয়ে যান।দু’টি ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই দেলোয়ার।

Top