তালতলীতে আন্তর্জাতিক নদী দিবস পালিত - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

তালতলীতে আন্তর্জাতিক নদী দিবস পালিত


মল্লিক মো জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনা তালতলীতে শনিবার আন্তর্জাতিক নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নোঙর এর আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মুঃ আঃ মোতালিব, উপজেলা যুবলীগ আহবায়ক মারুফ রায়হান তপু, সমাজ সেবক মনির মাঝি, গোলাম মাওলা, উপজেলা নোঙর সদস্য রাফিউল ইসলাম হাইরাজ,নোঙর এর প্রতিনিধি মল্লিক মো জামাল, সকিনা কোষ্ট গার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ রবিউল ইসলাম, নিদ্রা নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, কড়ইবাড়ীয়া ব্যবসায়ী সমিতির সভাপতি শফিুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বলেন নদী মার্তৃক বাংলাদেশ। এই নদীকে কেন্দ্র করে বেঁচে আছে হাজারও মানুষ।

কিছু অসাধু, অসচেতন মানুষের জন্য নদী আজ বিপন্নের পথে। এর প্রভাবে প্রতিবছরই কোনা না কোনো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তাই আগে নদীকে রক্ষা করতে হবে, নদী রক্ষা পেলে মানুষও রক্ষা পাবে। নদী রক্ষার মাধ্যমে আমাদের বেঁচে থাকা ও ভাল থাকার মূল চাবিকাঠি রয়েছে।

Top