নান্টুর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

নান্টুর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।


পাখি আক্তার:বরিশালের উজিরপুরে চাঞ্চল্যকর দুর্বৃত্তদের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষ্যে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।শনিবার বিকেল ৪টায় নিহতের বাসভবনের পাশে মন্দির প্রাঙ্গনে নিহতের পিতা সুখলাল হালদারের সভাপতিত্বে শোক সভায় বক্তৃতা দেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আঃ রইস সেরনিয়াবাদ, উজিরপুর উপজলা আওয়ামীলীগের সভাপতি এস.এম.জামাল হোসেন, জেলা পরিষদ সদস্য মোঃ আওরঙ্গজেব হাওলাদার, নিহতের স্ত্রী বর্তমান ইউপি চেয়ারম্যান বেবী রানী, ইউনিয়ন আওয়ালীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, এ সময় বক্তারা বলেন নান্টু হত্যাকান্ডের সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার পূর্বক ফাঁসির দাবী জানান।

উল্লেখ্য,২০১৮ সালের ২১ সেপ্টেম্বর রাত ৮টায় কারফা বাজারে ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর ব্যবসা প্রতিষ্ঠানে হেলমেট পরিহিত দুর্বত্তরা অতর্কিতভাবে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়।এ ঘটনায় নিহতের পিতা সুখলাল হালদার বাদী হয়ে ২২ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় ৩২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।উজিরপুর মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত হেলাল উদ্দিন ১ মাসের মধ্যে হত্যাকান্ডের রহস্য উৎঘাটন করে ২১ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।ঐ হত্যাকান্ডের মূল শুটার মাদারীপুরের রবিউল ইসলাম উজিরপুরে পুলিশের হাতে ইনকাউন্টারে নিহত হয়। তবে মোটরসাইকেলের ড্রাইভার সহ ৫ জন পলাতক রয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান।

Top