খেলাধুলাই পারে সকল অপরাধ থেকে দুরে রাখতে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

খেলাধুলাই পারে সকল অপরাধ থেকে দুরে রাখতে।


পাখি আক্তার:খেলাধুলাই পারে সকল অপরাধ থেকে দুরে রাখতে। মাদক, সন্ত্রাস, নির্মূল করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মেধাবিকাশ, শরীর ও মন বিকশিত করে। উজিরপুরে নারায়নপুর যুব সংঘের উদ্যোগে চতুর্থ বর্ষ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃবে বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি একথা বলেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নারায়নপুর পল্লি উন্নয়ন ইনষ্টিটিউশন মাঠে ফাইনাল খেলায় মাধবপাশা চন্দ্রদ্বীপ একাদশ ট্রাইবেকারে ১-০ গোলে নারায়নপুর যুব সংঘ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।খেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাবলিক সার্ভিস কমিশনের সচিব ও.এম সিদ্দিকা।

পুরস্কার বিতরনী সভায় জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ আওরঙ্গজের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক দুলাল, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, ওসি শিশির কুমার পাল । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন, বাকবুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, গুঠিয়া আ’লীগ সভাপতি আঃ ছত্তার মোল্লা, সম্পাদক এস.এম মিন্টু, বানারীপাড়া পৌর আ’লীগ সভাপতি সুব্রত লাল কুন্ড, খেলা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জাকির হোসেন খান, লস্কর জগলুল হায়দার, আতিকুর রহমান রাজু, মাহমুদুন নবী আরিফ ।

Top