মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল মানববন্ধন করেছে যুবদল। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল মানববন্ধন করেছে যুবদল।


পাখি আক্তার:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল মানববন্ধন করেছে যুবদল।শুক্রবার (২০ সেপ্টেম্ববর) বেলা ১২টায় পৃথকভাবে বরিশাল নগরের সদররোডে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর যুবদল।

জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা যুবদল সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন, সহ-সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, যুগ্ম সম্পাদক মাওলা রাব্বি শামীম, সালাউদ্দিন তৌহিদ ও বরিশাল কোতোয়ালি যুবদল ভারপ্রাপ্ত সভাপতি কবীর হোসেন।

এর আগে সকাল সাড়ে ১১ টায় একই দাবিতে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে মহানগর যুবদল।মহানগর সভাপতি অ্যাডভোকেট আকতারুজ্জামান শামীমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর যুবদল সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, সহ-সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, সামসুল আলম, মো. সাজ্জাদ হেসেন, যুগ্ম-সম্পাদক নুরুল হক রিয়াজ, যুগ্ম-সম্পাদক মাহাবুবুর রহমান রাহাত, কায়ূম হোসেন সাগর ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ প্রমুখ।

Top