নিহতর পরিবারটি এখন বিচার পায়নি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নিহতর পরিবারটি এখন বিচার পায়নি


পাখি আক্তার:বানারীপাড়ায় এক খন্ড জমির জন্য চাচাতো ভাইয়ের কোঁদালের আঘাতে শিশু আমিনুল ইসলাম নির্মমভাবে নিহত হওয়ার ৬ মাসে অতিবাহিত হলেও ঘাতক আকবর হোসেন তালুকদারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।ফলে বিচার ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন নিহতের পরিবার।প্রসঙ্গত,উপজেলার উদয়কাঠি ইউনিয়নের উদয়কাঠি গ্রামের আমির হোসেন তালুকদারের সঙ্গে তার ভাই দুলাল তালুকদারের বাড়ি সংলগ্ন বাজারে কিছু সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। গত ৪ মার্চ সকাল ৯টায় আমির হোসেন তালুকদার উদয়কাঠি বাজারের ওই সম্পত্তিতে একটি পাকা দোকান ঘর নির্মাণ করতে গেলে দুলাল তালুকদার ও তার ছেলে স্বরূপকাঠি সরকারী কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র আকবর হোসেন তালুকদার (২০) এতে বাধা দেন ও আমির হোসেন তালুকদারকে মারধর করেন।

এসময় তাকে রক্ষা করতে এলে বড় ভাই মোস্তফা তালুকদার ও ভাতিজা সাইফুল ইসলাম তালুকদারকেও মারধর করা হয়। ওই সময় স্থানীয় মসজিদে কোরআন শরীফ পড়া শেষে আমির হোসেন তালুকদারের ছেলে উদয়কাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র আমিনুল ইসলাম (৯) ঘটনাস্থলের পাশ থেকে বাড়ি যাওয়ার সময় আকবর হোসেন কোঁদাল দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আমিনুল ইসলামকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাৎক্ষনিক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধিন থাকা অবস্থায় ৮ মার্চ দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। শিশু আমিনুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘাতক আকবর হোসেন তালুকদার ও তার বাবা দুলাল তালুকদার গাঢাকা দেয়।

এ ব্যপারে নিহত আমিনুল ইসলামের বাবা আমির হোসেন তালুকদার বাদী হয়ে ১৩ মার্চ ঘাতক আকবর হোসেন তালুকদার ও তার বাবা দুলাল তালুকদারের বিরুদ্ধে বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই সময় পাশের গ্রাম থেকে দুলাল তালুকদারকে বাদী ও এলাকার লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। পরের দিন তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়।কিন্তু প্রধান ঘাতক আকবর হোসেন তালুকদারকে গত ৬ মাসেও গ্রেফতার করা সম্ভব হয়নি। একটি সূত্রে জানা গেছে সে বর্তমানে সিলেটে একটি রড কোম্পানিতে কর্মরত রয়েছে। এদিকে স্থানীয় একটি প্রভাবশালী মহল হত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপ তৎপরতায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী ঘাতক আকবর হোসেনের গ্রেফতার ও ফাঁসির দাবী জানিয়েছেন।এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. খলিলুর রহমান জানান আসামী আকবর হোসেন তালুকদারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Top