চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু


পাখি আক্তার:বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম)চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বজনরা।এরই সাথে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ (২০ সেপ্টেম্বর) শুক্রবার সকালে হাসপাতালে স্বজনরা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।প্রত্যক্ষদর্শীর সূত্র থেকে জানা যায়, সকালে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে সুলতানা নামের এক রোগীর মৃত্যু হলে স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করেন। তারা চিকিৎসকের রুমের সামনে গিয়ে জড়ো হন এবং গালাগাল করেন এবং সেবিকার রুমের কাগজপত্র ফেলে দেন।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের বার বার বলার পরেও তারা রোগীর যথাযথ চিকিৎসা করেননি তারা। এমনকি তাকে গেলো রাতে অতিরিক্ত ব্যাথানাশক ওষুধ দেওয়া হয়।মৃতের স্বজনরা জানান, বরিশালের হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালে বরিশাল সদর উপজেলার চর কাউয়া এলাকার বাসিন্দা বসির খানের স্ত্রী সুলতানা (৩২) গর্ভবতী অবস্থায় ভর্তি হন। ওই দিনই সেই হাসপাতালে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

এরপর সেখান থেকে চলে যাওয়ার ৪/৫ দিনের মধ্যে সুলতানা হঠাৎ করে অসুস্থ বোধ করলে বরিশালের রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। যেখান থেকে ১৫ সেপ্টেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি-৩ ইউনিটে ভর্তি করা হয়। আর চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮ টায় সুলতানার মৃত্যু হয়। কিন্তু গতকালও সুলতানা সুস্থ ছিল, হাঁটাচলা করেছে।মৃতের স্বজনরা আরো জানান, সুলতানার শরীরের ভেতরে ইনফেকশন করেছে তা আমরা চিকিৎসকের কাছ থেকে জেনেছি। এরপর চিকিৎসকরা তার শরীরে অস্ত্রপচারও করেন। সুলতানা সুস্থ হয়ে উঠছিল। কিন্তু হঠাৎ করেই সকালে তার মৃত্যু হয়। বারবার বলার পরও সুলতানার যথাযথ খোঁজ-খবর নেননি দায়িত্বরত চিকিৎসকরা।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ জালাল বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্বজনরা মরদেহ নিয়ে গেছেন, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি শান্ত রয়েছে।

Top