স্ত্রী গণধর্ষণ মামলায় বাদীকে পি‌টিয়ে হাত পা-ভেঙে দেওয়ার ঘটনায় চারজনকে অস্ত্র ও মাদকসহ আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

স্ত্রী গণধর্ষণ মামলায় বাদীকে পি‌টিয়ে হাত পা-ভেঙে দেওয়ার ঘটনায় চারজনকে অস্ত্র ও মাদকসহ আটক


পাখি আক্তার:পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রী গণধর্ষণ মামলায় বাদীকে পি‌টিয়ে হাত পা-ভেঙে দেওয়ার ঘটনায় চারজনকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শহরের নতুনবাজার এলাকার হোটেল পানামা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- পটুয়াখালীর ম‌হিপুর থানার চর চাপলী গ্রামের ইমদাদ মৃধার ছেলে ও মামলার প্রধান আসামি শা‌কিল মৃধা,তার সহযোগী একই এলাকার র‌বিউল ভূঁইয়া, র‌বিউল হাওলাদার ও সাইফুল ইসলাম।

এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গু‌লি ও ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।বক্তব্য রাখছেন র‌্যাব-৮ এর উপ-অ‌ধিনায়ক মেজর খান স‌জিবুল ইসলাম।অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় র‌্যাবের ডিএডি দেলোয়ার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে পটুয়াখালী জেলার ম‌হিপুর থানায় পৃথক মামলা দায়ের করেছেন।

গত ১৫ এ‌প্রিল পটুয়াখালী জেলার কলাপাড়া থানার প‌শ্চিম চাপলী এলাকায় সি‌দ্দিক হাওলাদারকে অস্ত্রের মুখে বেধে তার স্ত্রীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় সি‌দ্দিক মামলা দায়ের করলে পু‌লিশ ধর্ষকদের গ্রেফতার করে। জা‌মিনে বে‌রিয়ে ১৭ সেপ্টেম্বর ধর্ষণকারীরা মামলার বাদীকে পি‌টিয়ে দুই পা ও হাত ভেঙে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে ভ‌র্তি করা হয়।এ ঘটনায় সি‌দ্দিকের স্ত্রী বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেন। এর পরিপ্রে‌ক্ষিতে ওই আসামিদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর উপ-অ‌ধিনায়ক মেজর খান স‌জিবুল ইসলাম।

Top