শিক্ষার্থীরা জলবায়ু ধর্মঘট শুরু করলে কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এ সময় বক্তব্য দেন বরিশালের জেলা প্রশাসক । - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শিক্ষার্থীরা জলবায়ু ধর্মঘট শুরু করলে কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এ সময় বক্তব্য দেন বরিশালের জেলা প্রশাসক ।


পাখি আক্তার:জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন উইক উপলক্ষ্যে বরিশালে জলবায়ু ধর্মঘট করেছে জলবায়ু কর্মী ও স্কুল শিক্ষার্থীরা।এসময় জলবায়ু সংকট থেকে উত্তরণে এবং তরুণ প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যতের নিশ্চয়তা দিতে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারের প্রতি ‘জলবায়ু জরুরি অবস্থা’ ঘোষণা করতে আহ্বান জানান ফ্রাইডে’স ফর ফিউচার আন্দোলনের খুদে জলবায়ু কর্মীরা।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে তরুণ শিক্ষার্থীরা জলবায়ু ধর্মঘট শুরু করলে কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এ সময় বক্তব্য দেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

তিনি বলেন,বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার। কিন্তু এর জন্য বাংলাদেশের দায় নেই। সরকার বদ্বীপ পরিকল্পনার পাশাপাশি ২৫টি মন্ত্রণালয়-বিভাগ চলতি ২০১৯-২০২০ অর্থবছরের জন্য জলবায়ু বাজেট প্রণয়ন করেছে। যা জলবায়ু পরিবর্তন অভিঘাত মোকাবিলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গ্লোবাল ক্লাইমেট স্টাইক বিশ্বব্যাপী শিশু ও তরুণদের একটি আন্দোলন। শুরু থেকেই আমি এটি সমর্থন দিয়ে আসছি।

এসময় শিশুদের ভবিষ্যতের সুরক্ষায় তিনি বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে এবং জলবায়ু অর্থায়ণ বাড়াতে আহ্বান জানান। এছাড়া জলবায়ুকে ক্ষতি করে এমন জীবনযাপন থেকে নাগরিকদের বিরত থাকার পাশাপাশি বেশি করে গাছ লাগানোর প্রতি তিনি গুরুত্বারোপ করেন। অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে যুব সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়কারী সোহানুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন তোফাজ্জেল হোসেন মানিক মিয়া, মহিলা কলেজের অধ্যাপক শিবানী চৌধুরী ও বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি আ. হাই সিকদার।

এসময় বক্তারা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় শিশুদের নিরাপদ ভবিষ্যৎ এবং প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান। বাংলাদেশে ‘জলবায়ু জরুরি অবস্থা’ ঘোষণার দাবিতে ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ও আয়োজক সংস্থা ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়। এতে বলা হয়, বিশ্ববাসীর সঙ্গে একাত্বতা প্রকাশ করে বাংলাদেশে ‘জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা’ করলে আর্ন্তজাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এবং সাধারণ জণগণের দুর্ভোগ অনুধাবনে সহায়ক হবে। পাশাপাশি এই সংকট থেকে উত্তরণে বৈশ্বিক বিভিন্ন আয়োজন থেকে বাংলাদেশের জনগণের ন্যায্য হিস্যা পাওয়া সহজ হবে।পরে তরুণদের দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য জলবায়ু পদযাত্রা বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বেলা সাড়ে ১১টায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

Top