গ্রাহকের বার্ষিক হোল্ডিং ট্যাক্সের পরিমাণ উল্লখযোগ্য মাত্রায় হ্রাস করেছে কর্তৃপক্ষ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

গ্রাহকের বার্ষিক হোল্ডিং ট্যাক্সের পরিমাণ উল্লখযোগ্য মাত্রায় হ্রাস করেছে কর্তৃপক্ষ।


পাখি আক্তার:বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) আবেদনের পরিপ্রেক্ষিতে এক গ্রাহকের বার্ষিক হোল্ডিং ট্যাক্সের পরিমাণ উল্লখযোগ্য মাত্রায় হ্রাস করেছে কর্তৃপক্ষ। জানা যায়, ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের নিউ কলেজ রোড বৈদ্যপাড়া এলাকার শামীম হোসেন তার একটি টিনের ঘরবাবদ বার্ষিক ৪০৫ টাকা করে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছিলেন। কিন্তু এরপরের অর্থবছরে ভুলবশত কর বৃদ্ধিসংক্রান্ত একটি নোটিশ প্রদান ও শুনানীতে তার ওই ঘরবাবদ হোল্ডিং ট্যাক্স বহুগুণে বাড়িয়ে ২ হাজার ১৬০ টাকা করা হয়।

পরবর্তীতে ওই ঘটনায় আপত্তি জানিয়ে শামীম বসিকে একটি আবেদন করেন।আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ইসরাইল হোসেন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তা তদন্তের নির্দেশ দেন।সর্বশেষ তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রধান রাজস্ব কর্মকর্তা শামীমের ৪৮০ বগর্ফুট আয়তনের ঘরের বার্ষিক মূল্যায়ন ৮ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করেন। ফলে মূল্যায়নের ২৭ শতাংশ হিসেবে বর্তমানে শামীমের হোল্ডিং ট্যাক্স ২ হাজার ১৬০ টাকার জায়গায় কমে গিয়ে দাঁড়ায় ১ হাজার ৩৫০ টাকায়।

বিষয়টি নিশ্চিত করে বসিকের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান,এ ধরনের ঘটনা খুব কম শোনা যায়। যার হোল্ডিং ট্যাক্স কমেছে সেই গ্রাহক এ ঘটনায় খুবই খুশি হয়েছেন। পাশাপাশি তিনি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

Top