সরকারের নানা পদক্ষেপের কারণে সারাদেশে ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা কমছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

সরকারের নানা পদক্ষেপের কারণে সারাদেশে ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা কমছে।


আলোকিত বার্তা:সরকারের নানা পদক্ষেপের কারণে সারাদেশে ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা কমছে।গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা ১৩ শতাংশ কমেছে।চলতি বছরের শুরু থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়েছেন ৮২ হাজার ৯৯০ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত ৯৭ শতাংশ মানুষ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৩৬০ জন। এর মধ্যে ঢাকায় ৯২৭ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৪৩৩ জন। গত ২৪ ঘন্টায় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ৬৬১ জন।

স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় (১৭ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে ১৮ সেপ্টম্বর সকাল ৮টা) পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাপসাতালে ভর্তি হয়েছেন ৫৩৬ জন। এর মধ্যে ঢাকায় ১৭৫ জন এবং ঢাকার বাহিরে ৩৬১ জন। এ যাবত ডেঙ্গু রোগে ৬০ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭, মিটফোর্ড হাসপাতালে ২৩, ঢাকা শিশু হাসপাতালে ৭, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২২, বিএসএমএমইউতে ১০, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১০, বিজিপি হাসপাতালে ১ জন, সম্মলিত সামরিক হাসপাতালে ৭ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ৮৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ১৫১ জন, রংপুর বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ৪৮জন, সিলেট বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

Top