ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে।


মো.মুরাদ হোসেন:বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাট বন্দরে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যেগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে।আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় আজ বুধবার উপজেলার পয়সারহাট বন্দরে ভোক্তা অধিকার আইনের অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া।

জানা গেছে,বাকাল ইউনিয়নের পয়সারহাট বন্দরের মিষ্টির দোকানে সঠিক মালামাল না পাওয়ায় মুনির ওঝার মিষ্টির দোকান মালিক মনিকে ৫হাজার টাকা,সাধন ঘোষের মিষ্টির দোকানের সাধনকে ১হাজার ৫শত টাকা, রতন মিষ্টির দোকানে রতনকে ১হাজার ৫শত টাকা, ও রেবা ফার্মেসীতে ঔষুধের শ্যাম্পেল বিক্রি করায় মালিক নয়ন পান্ডেকে ১হাজার ৫শত টাকাসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ৯হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।এসময় উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার উপস্থিত ছিলেন।

Top