ববিতে আইকিউএসি আয়োজনে দলগঠন ও জরিপ প্রক্রিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

ববিতে আইকিউএসি আয়োজনে দলগঠন ও জরিপ প্রক্রিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মো.মুরাদ হোসেন:বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি)ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল’র (আইকিউএসি)আয়োজনে দলগঠন ও জরিপ প্রক্রিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর)বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে এ কর্মশালা শুরু হয়।

ববির কলা ও মানবিক অনুষদের ডিন ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড.মো.মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.এ কে এম মাহবুব হাসান।রিসোর্স পার্সোন হিসেবে ছিলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. সারওয়ার জাহান।

এছাড়া এসময় আইকিউএসিকর্তৃক ববির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৬টি বিভাগের জন্য গঠিত সেলফ অ্যাসেসমেন্ট কমিটির আহ্বায়কসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।এরপর বেলা ১২টার দিকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি)সুন্দরবন রেজিমেন্ট,খুলনা-২৫ ব্যাটালিয়নের ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন মাহবুব হাসান।

ভারপ্রাপ্ত রেজিমেন্ট কমান্ডার মেজর শরীফুজ্জামান,বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখার ২ লেফটেন্যান্ট,ববির ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, বিভিন্ন বিভাগের প্রধান,প্রক্টর, প্রভোস্ট,পরিচালক,শিক্ষক সমিতির নেতা,দপ্তর প্রধান,বিএনসিসি সদস্যসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। গত ১৪ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী এ ক্যাম্পিং শুরু হয়।

Top