বরিশাল বিভাগকে মাদক মুক্ত করার জন্য সার্বক্ষণিক কাজ করে চলছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল বিভাগকে মাদক মুক্ত করার জন্য সার্বক্ষণিক কাজ করে চলছে।


পাখি আক্তার:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় একের পর এক সফল অভিযানের মাধ্যমে বরিশাল বিভাগকে মাদক মুক্ত করার জন্য সার্বক্ষণিক কাজ করে চলছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর’র কাজকে গতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আর মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়’র তথ্য সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে আগস্ট- এই ৮ মাসে বরিশাল বিভাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় কর্তৃক মাদক সংক্রান্ত মোট মামলা হয়েছে ২৩৪ টি। এই সকল মামলায় মোট আসামির সংখ্যা ২৪৫। এ সময় আসামিদের কাছ থেকে ৮ মাসে মোট উদ্ধার করা হয়েছে ৯ কেজি ৩২ গ্রাম গাঁজা, ৬ হাজার ৪ শত ৮৬ পিস ইয়াবা, ৪ শত ২ লিটার ডি.এস, ১৩ লিটার ৪শত মিলি লিটার আর.এস, ৬৮ লিটার চোলাই মদ, ২ বোতল ফেন্সিডিল, ১টি গাঁজা গাছ, ১ হাজার ৫ শত ৫০ লিটার ওয়াস এবং ৫০ লিটার তাড়ী। এর মধ্যে জানুয়ারি মাসে মাদক সংক্রান্ত মোট মামলা হয়েছে ২৫টি। এই সকল মামলায় আসামির সংখ্যা ২৫। এ সময় আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ কেজি ৮শত ১০ গ্রাম গাঁজা, ৯৫ টি ইয়াবা, ৫ লিটার ডি.এস, ১৩ লিটার ২ শত মিলি লিটার আর.এস। ফেব্রুয়ারি মাসে মাদক সংক্রান্ত মোট মামলা হয়েছে ৩৩টি।এই সকল মামলায় আসামির সংখ্যা ৩৩ জন। এ সময় আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ কেজি ৩শত ৬ গ্রাম গাঁজা, ৩শত ৮৪ পিস ইয়াবা, ৬০ লিটার ডি.এস, ২শত লিটার ওয়াশ এবং ১০ লিটার চোলাইমদ। মার্চ মাসে মাদক সংক্রান্ত মোট মামলা হয়েছে ২৭টি। এই সকল মামলায় আসামির সংখ্যা ২৯ জন। এ সময় আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ কেজি ৪ শত গ্রাম গাঁজা, ১ হাজার ৯শত ৭১পিস ইয়াবা, ১৩শত লিটার ওয়াশ, ৫০ লিটার তাড়ী এবং ১২ লিটার চোলাইমদ। এপ্রিল মাসে মাদক সংক্রান্ত মোট মামলা হয়েছে ৩১টি। এই সকল মামলায় আসামির সংখ্যা ৩৭জন। এ সময় আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে , ৫ শত ৭০ গ্রাম গাঁজা, ১ হাজার ৮শত ৬৩পিস ও গুঁড়া ১০ গ্রাম ইয়াবা, ৮ লিটার ডি.এস এবং ১৫ লিটার চোলাইমদ। মে মাসে মাদক সংক্রান্ত মোট মামলা হয়েছে ২৭টি। এই সকল মামলায় আসামির সংখ্যা ৩০জন। এ সময় আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯ শত ১৫ গ্রাম ও ৮ শত ১০ গ্রাম গাঁজা, ১টি গাঁজা গাছ, ৩শত ১৮পিস ইয়াবা, ৬৫ লিটার ডি.এস এবং ৫ লিটার চোলাইমদ।

জুন মাসে মাদক সংক্রান্ত মোট মামলা হয়েছে ২৩টি। এই সকল মামলায় আসামির সংখ্যা ২৩জন।এ সময় আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে , ৭ শত ৯০ গ্রাম গাঁজা, ২শত ৩পিস ইয়াবা,৮৮ লিটার ডি.এস এবং ৯ লিটার চোলাইমদ এবং ২ বোতল ফেন্সিডিল। জুলাই মাসে মাদক সংক্রান্ত মোট মামলা হয়েছে ৩৪টি। এই সকল মামলায় আসামির সংখ্যা ৩৪জন।এ সময় আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে , ৪ শত ২৬ গ্রাম গাঁজা, ১শত ৮৯পিস ইয়াবা,৫২ লিটার ডি.এস, ২০শত মিলি লিটার আর এস এবং ৯ লিটার চোলাইমদ,ওয়াশ ৫০ লিটার।

আগস্ট মাসে মাদক সংক্রান্ত মোট মামলা হয়েছে ৩৪টি। এই সকল মামলায় আসামির সংখ্যা ৩৪জন। এ সময় আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ কেজি ৮ শত ১৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৪শত ৬৩ পিস ইয়াবা, ১ শত ২৪ লিটার ডি.এস, ৩০শত মিলি লিটার আর এস এবং ২০ লিটার চোলাইমদ, ওয়াশ ৫০ লিটার।

এ সম্পর্কে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়’র অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমান আলোকিত বার্তাকে জানান, আমরা আমাদের মতো করে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছি এবং যাব। পুলিশ এবং র‌্যাব আমাদের পাশাপাশি মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। স্কুল-কলেজসহ বিভিন্ন জায়গায় মাদক বিরোধী প্রচারণা অভিযান চালানো হচ্ছে। সবাই মিলে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

Top