বরিশালে বেড়েই চলছে নারী নির্যাতন,সিঁদেল চুরি,অস্ত্র আইন,মাদক দ্রব্যসহ অন্যান্য অপরাধ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে বেড়েই চলছে নারী নির্যাতন,সিঁদেল চুরি,অস্ত্র আইন,মাদক দ্রব্যসহ অন্যান্য অপরাধ।


পাখি আক্তার:বরিশালে বেড়েই চলছে নারী নির্যাতন,সিঁদেল চুরি,অস্ত্র আইন,মাদক দ্রব্যসহ অন্যান্য অপরাধ।জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং এ প্রকাশ পায় এমন তথ্য। এই সকল অপরাধ প্রতি মাসে দিন দিন বেড়েই চলেছে।আর অপরাধ বৃদ্ধির ফলে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক।বরিশাল আইনশৃঙ্খলা কমিটির সভার তথ্য অনুসারে,বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে জুলাই মাসে ডাকাতি হয়েছে ১টি, দস্যুতা ৩টি, খুন ৫টি, সিঁদেল চুরি ১০টি, চুরি ৮টি, নারী নির্যাতন ৩৫টি, অস্ত্র আইন ৩টি, মাদকদ্রব্য ১৯১টি, পুলিশ আক্রান্ত ১টি, শিশু নির্যাতন ৪টি এবং অন্যান্য ৯১টি। বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে আগস্ট মাসে ডাকাতি হয়েছে ১টি, দস্যুতা ২টি, খুন ৫টি, সিঁদেল চুরি ১২টি, চুরি ১০টি, নারী নির্যাতন ৪৭টি, অস্ত্র আইন ৪টি, মাদকদ্রব্য ২০১টি, চোরাচালান ১টি, দ্রুত বিচার ১টি, পুলিশ আক্রান্ত ১টি, শিশু নির্যাতন ২টি এবং অন্যান্য ১২২টি।

বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় চলতি বছরের জুলাই মাসে মোট অপরাধের সংখ্যা ছিল ৩৪৮টি যা আগস্ট মাসে এসে দাঁড়িয়েছে ৪০৮টিতে। এক মাসের ব্যবধানে অপরাধ বেড়ে দাঁড়িয়েছে ৬০টি। ২০১৮ সালের আগস্ট মাসে যেখানে মোট অপরাধের সংখ্যা ছিল ৩২৬টি।বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.নাঈম বলেন, মাদক মামলা বাড়লে সেটা ভালো।কিন্তু চুরি, ডাকাতি,নারী নির্যাতন মামলা বাড়লে সেটা আইনশৃংখলার অবনতির সামিল।আগস্ট মাসে বেশি বেড়েছে নারী নির্যাতন মামলা।বিভিন্ন স্থানে যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার কারণে এই মামলার সংখ্যা বেড়ে গেছে। নারী নির্যাতনের মামলাগুলো জোরালোভাবে দেখছেন বলে তিনি জানান।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খান বলেন,উদ্ধার অভিযানে মামলা হলে সেটি পজেটিভ সাইন। বিশেষ করে এ বছর আমরা মাদক ও মাদক ব্যবসায়ীদের ধরতে কঠোর অবস্থানে রয়েছি। যার কারণে গত কয়েক মাস ধরে উদ্ধার মামলার সংখ্যা বেড়েছে। তবে যদি খুন, দস্যুতা ও ডাকাতি বেড়ে যেত সেখানে আইনশৃংখলার অবনতি ধরা যেত। কিন্তু আমরা পজেটিভ সাইনে রয়েছি।

Top