বরিশালের উজিরপুরে পাওণা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের উজিরপুরে পাওণা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ


পাখি আক্তার:বরিশালের উজিরপুরে পাওণা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ২ জন।এ ঘটনায় উজিরপুর মডেল থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।আহত সুত্রে জানা যায়,উপজেলার বরাকোঠা ইউনিয়নের গাজিরপার গ্রামের মৃত সোবহান রাড়ীর পুত্র ভ্যান চালক শফিকুল ইসলাম(২৯) পার্শ্ববর্তী খাটিয়ালপাড়া গ্রামের মৃত খালেক হাওলাদারে পুত্র মহসিন হাওলাদারের কাছে সাড়ে ৭ শত টাকা পাওনা ছিল।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় গাজীরপাড় গ্রামের ফারুক এর চা ও মুদির দোকানের সামনে পাওনাকৃত টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।এতে দুজনই আহত হয়েছে। তবে শফিকুল ইসলামের মাথায় গুরুতর যখম হয়। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল ছুটে এসে আহতদেরকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।ওসি শিশির কুমার পাল জানান,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Top