পরীক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বে অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পরীক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বে অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।


পাখি আক্তার:পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বরিশালে পাঁচ ফাজিল পরীক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বে অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর)দুপু‌রে নগরের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন-সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান,ফাতেমা তুজ জোহরা, সাইফুল ইসলাম ও সদর উপজেলার পূর্ব চাঁদপুরা ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী সাথী বেগম ও শামীমা আক্তার।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন,সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক আবুল বাসার গাজী,রিয়াজুল ইসলাম ও সহকারী শিক্ষক মরিয়ম বেগম।

পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা চরকাউয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.ফারক খান জানান,ফাজিল প্রথম বর্ষের হাদিস পরীক্ষার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে আসেন। এসময় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিনি পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।পাশাপাশি দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

Top