লাল চন্দের বাসায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

লাল চন্দের বাসায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক


পাখি আক্তার:বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরের স্বর্ন ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।গৌরনদী সার্কেলের এএসপি আব্দুর রব হাওলাদার জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টরকী বন্দরের স্বর্ন ব্যবসায়ী ও সুন্দরদী মহল­ার বাসিন্দা কানাই লাল চন্দের বাসায় অভিযান চালিয়ে ওই বাসা থেকে তিন লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ।

এসময় মদ বিক্রেতা শিপক চন্দ ও তার পিতা কানাই লাল চন্দকে আটক করা হয়।পুলিশি অভিযান টের পেয়ে অপর মদ বিক্রেতা রিপন চন্দ পালিয়ে যায়।তিনি আরও জানান,পুলিশী জিজ্ঞাসাবাদে আটককৃতরা পূজার সময় মদগুলো বিক্রির জন্য এনেছে বলে স্বীকার করেছে।এঘটনায় মামলা দায়ের করা হবে বলেও তিনি উলে­খ করেন।

Top