বরিশাল নগরে অভিযান চালিয়ে দু’টি খাবার হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল নগরে অভিযান চালিয়ে দু’টি খাবার হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আ:রাজ্জাক হাওলাদার:বরিশাল নগরে অভিযান চালিয়ে দু’টি খাবার হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার(১৬ সেপ্টেম্বর)বিকেলে নগরের গির্জা মহল্লা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মনীষা আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই এলাকার হোটেল ওয়াজেদিয়া এবং হোটেল নিউ ঘরোয়া নামের দু’টি খাবার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।বরিশাল সিটি করপোরেশেনের স্যানেটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক সাইফুল জানান,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন-প্রক্রিয়াজাতকরণ এবং রান্না করা-কাঁচা খাবার এক ফ্রিজে রাখার অপরাধে হোটেল দু’টিকে জরিমানা করা হয়।

Top