বরিশালে শিক্ষা দিবস উপলক্ষে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার দাবীতে মানববন্ধন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশালে শিক্ষা দিবস উপলক্ষে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার দাবীতে মানববন্ধন


পাখি আক্তার:বরিশালে শিক্ষা দিবস উপলক্ষে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার দাবীতে মানববন্ধন,সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখা।আজ মঙ্গলবার (১৭ই) সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় নগরের প্রানকেন্দ্র সদররোড সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সাধারন সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে দেশে শিক্ষা বাণিজ্যকরন বন্ধ করা সহ শিক্ষার ব্যয় বৃদ্ধি রুখোর দাবী জানিয়ে বলেন বক্তরা বলেন,দেশে আজ শিক্ষা নীতি ধনীর জন্য হয়ে দাড়িয়েছে অন্যদিকে গরিবের জন্য অশিক্ষায় পরিনত হয়ে দাড়িয়েছে।এই নীতি কোন স্বাধীন দেশে চলতে পারে না। আজ আমরা মহান শিক্ষা দিবসে মানববন্ধনে যারা দারিয়েছি তারা কেহ কোটি টাকার চাঁদাবাজী করি না। আমরা চাই এদেশে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করা হোক।

এসময় বক্তব্য রাখেন বরিশাল সমাজতান্ত্রিকদল (বাসদ) জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,নিলিমা জাহান,বিএম কলেজ ছাত্রফ্রন্ট সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন,জিসান,সাগর দাস ও টুম্পা প্রমুখ।

Top