দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।


পাখি আক্তার:আগামীকাল বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন বরিশাল জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বানারীপাড়া উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির স্যারের ৮ম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা,পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রয়াত নেতার কবরে পুষ্পার্ঘ অর্পন ও জিয়ারত এবং আগামী শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.শাহে আলম উপস্থিত থাকবেন। উক্ত স্মরণসভা ও দোয়া-মিলাদে দলীয় নেতা-কর্মী-সমর্থক,প্রয়াত’র স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ করার জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা অনুরোধ জানিয়েছেন।

এছাড়া প্রয়াত’র ছোট বোন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগের আহবায়ক সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরার উদ্যোগে তার চাখারের বাড়িতে বুধবার বাদ জোহর কোরআনখানী ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ফার্মগেট গ্যাষ্টোলিভার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির স্যার ইন্তেকাল করেন।

Top