বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করেছেন(ওসি)জিয়াউল আহসান। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করেছেন(ওসি)জিয়াউল আহসান।


পাখি আক্তার:বানারীপাড়া থানার সাবেক জনপ্রিয় অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি বর্তমানে জেলার মুলাদী থানায় অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে কর্মরত রয়েছেন।মঙ্গলবার সকালে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম(বার) পিপিএম তার কার্যালয়ে জিয়াউল আহসানের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন।এসময় বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম(বার)সহ বরিশাল বিভাগের ৬ জেলার পুলিশ সুপার ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত অফিসার ইনচার্জ জিয়াউল আহসান তার মেধা,মনন,প্রজ্ঞা,সততা,কর্তব্য নিষ্ঠা,চৌকষতা,দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে মাত্র দেড় বছরে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ করে এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে গোটা মুলাদী উপজেলাকে এক শান্তির জনপদে রূপান্তর করেছেন।একই ভাবে তিনি বানারীপাড়া থানা সহ যখনই যেখানে কর্মরত থেকেছেন তখন সেই থানা এলাকায় শান্তির সুবাতাস বইয়ে দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছেন। পুলিশের ওপর অতীতের নেতিবাচক ধারণা পাল্টে দিয়ে ‘পুলিশ শাসক নয় জনগনের সেবক’ নিজ কর্মগুনে তিনি জনমনে এ ধারণা ও বিশ্বাস প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সংস্কৃতি মনা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এলাকাবাসীর মন জয় করে একজন ‘মানবদরদী’ পুলিশ কর্মকর্তা হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার কণ্ঠের গান ও নৃত্য দর্শকদের মন জুড়িয়ে দেয়। লাঠি,অস্ত্র কিংবা রক্ত চক্ষুর ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়েও যে এলাকার আইন শৃঙ্খলা সমুন্নত রাখা যায় তিনি তা দেখিয়ে অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।তাইতো তিনি বানারীপাড়া থেকে বদলী হয়ে যাওয়ার সময় তার জন্য এলাকাবাসী অশ্রুজলে সিক্ত হয়েছিলো। এদিকে তার এ সাফল্যে শুধু মুলাদীবাসী নয় তার পূর্বের কর্মস্থল বানারীপাড়াবাসীও দারুন খুশি। তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Top