উদ্বোধন বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

উদ্বোধন বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের


পাখি আক্তার:বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরের বান্দ রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে জেলা পর্যায়ের এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। তিনি অতিথিদের সাথে নিয়ে বেলুন-ফেষ্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো.শফিকুল ইসলাম,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খান,বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস মিয়া প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে বাবুগঞ্জ বনাম বাকেরগঞ্জ উপজেলা(বালক)দল অংশগ্রহন করেন।এছাড়া প্রথম দিন বেলা পৌনে ১২ টায় আগৈলঝাড়া বনাম মেহেন্দিগঞ্জ (বালক) এবং বেলা ৩টায় বাকেরগঞ্জ বনাম বাবুগঞ্জ (বালিকা) ও বিকাল ৪টায় আগৈলঝাড়া বনাম মেহেন্দিগঞ্জের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।উল্লেখ্য,বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ জেলা পর্যায়ের খেলোয় একটি সিটি কর্পোরেশন ও ১০টি উপজেলা থেকে বালক ও বালিকাদের ১১টি করে মোট ২২টি টিম অংশগ্রহন করে। আগামী ২২ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।

Top