বিজয় নিউজ ডট কমের শুভ উদ্বোধন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বিজয় নিউজ ডট কমের শুভ উদ্বোধন


পাখি আক্তার:বরিশালে বর্ণ্যাঢ্য আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল বিজয় নিউজ ডট কমের শুভ উদ্বোধন সহ বিজয় নিউজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও বরিশাল প্রেস ক্লাব সভাপতি সম্পাদক সহ সিনিয়র সাংবাদিরদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি নগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান (পিপিএম বার,) বলেন, ভাল রিপোর্ট প্রকাশ করার মাধ্যমে বিজয় নিউজ ডট কম নিজেকে সমাজের কাছে তুলে ধরবেন।অপ-সাংবাদিকতা আমাদেরকে যেন গ্রাস না করে সেদিকে লক্ষ রাখার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, সমাজের আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ও সাংবাদিক মহল সমন্বয়ে কাজ করা যায় তাহলে নগর উন্নয়নে বেশী সময় লাগবে না।

আজ সোমবার (১৬ই) সেপ্টেম্বর বরিশাল প্রেস ক্লাবের তৃতীয় তালায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম (পিপিএম, বিপিপিএম (বার)।

আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল আঞ্চলিক পরিচালন প্রফেসর মোয়াজ্জেম হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বরিশাল আঞ্চলিক পরিচালক অলক সাহা, বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, প্রেস ক্লাব কার্যকরী পরিষদ সদস্য মুক্তিযোদ্দা নুরুল আলম ফরিদ, সাবেক সভাপতি এ্যাড, এস.এম ইকবাল, দৈনিক পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ প্রমুখ।

এরপূর্বে বিজয় নিউজ ডট কম উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে কেক কেটে শুভ উদ্বোধন করা হয়।এছাড়া বিজয় নিউজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথি সহ সিনিয়র ২০জন সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠান সঞ্চলনা করার মধ্যে পুরো অনুষ্ঠান জমিয়ে রাখেন বিজয় নিউজের উপদেষ্টা ও দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন।

Top