বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ধর্ষণের ঘটনায় দায়ের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ধর্ষণের ঘটনায় দায়ের


পাখি আক্তার:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত বেল্লাল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (১৫ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড-ও দিয়েছেন আদালত।দণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেন মেহেন্দিগঞ্জ উপজেলার চরলতা গ্রামের বাসিন্দা হারুন হাওলাদারের ছেলে ও পেশায় একজন মুদি ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই মেয়েটি স্কুলে যাওয়ার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো দণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেন। এরমধ্যে ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর মেয়েটির পরিবারের সবার অজান্তে তাকে ধর্ষণ করে বেল্লাল হোসেন।এসময় মেয়েটির মা বিষয়টি দেখে ফেললে দুই দিনের মধ্যে ভিকটিমকে বিয়ে করার আশ্বাস দিয়ে পালিয়ে যায় বেল্লাল।পরে বিয়ের জন্য বেল্লাল ও তার পরিবারের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে ২০১৩ সালেরই ১৫ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করা হয়পরবর্তীতে সংশ্লিষ্ট থানার এসআই অসীম কুমার সিকদার ২০১৩ সালের ১১ অক্টোবর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেনসবশেষ সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।

Top