বরিশালের বানারীপাড়ার আঞ্চলিক সড়ক গুলোতে থামছেই না দুর্ঘটনা। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশালের বানারীপাড়ার আঞ্চলিক সড়ক গুলোতে থামছেই না দুর্ঘটনা।


পাখি আক্তার:বরিশালের বানারীপাড়ার আঞ্চলিক সড়ক গুলোতে থামছেই না দুর্ঘটনা।সরেজমিনে দেখা গেছে,পৌর শহর সহ আঞ্চলিক সড়ক গুলোতে অহরহ ব্যাটারি চালিত অটোবাইক,ইজবাইক,বৌ গাড়ি,রিক্সা-ভ্যান গাড়ি চলছেই। যার লাগাম কোন মহল থেকেই টানা সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছেন ভূক্তভোগি সাধারণ মানুষ।

সোমবার(১৬ সেপ্টেম্বর)সকাল ৯ টার সময় এই গাড়িতেই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বানারীপাড়ায় প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ। ওইদিন তিনি তার কর্মস্থল উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি ডিএস আলিম মাদরাসায় যাবার পথে নলশ্রী আ লিক সড়কে ব্যটারি চালিত ইজিবাইক ও ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

দুর্ঘটনায় তার ডান পায়ের ঘোড়ালি পুরপুরি কেটে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে পূর্ণ একমাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে সাংবাদিক মামুন আহমেদর স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোনিয়া আক্তার জানান।তাকে দেখতে বানারীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের বাড়িতে যান বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা ও সহ-সভাপতি রেজাউল ইসরাম বেল্লাল।

Top