বরিশালে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে ওপেন এজলাসে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে এক নারী। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে ওপেন এজলাসে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে এক নারী।


নিজস্ব প্রতিবেদক:বরিশালে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে ওপেন এজলাসে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে এক নারী।১৫ সেপ্টেম্বর রোববার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ক অঞ্চল) আদালতে এ ঘটনা ঘটে। এজলাসে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানায়, বানারীপাড়া উপজেলার নলশ্রী গ্রামের কবির হোসেনের স্ত্রী পারভিন বেগমের দায়েরকৃত মামলার শুনানি কালে পারভিন এ ন্যাক্কারজনক ঘটনার সৃষ্টি করে। পারভিন এক দারিদ্র্য অর্থলোভী মহিলা। তার স্বামী তেমন খোজ খবর রাখেনা।তিনি অর্থলোভে নিজ গর্ভের সন্তান বিক্রি করতেও বাকি রাখেননি। আগে দুই সন্তান বিক্রি করে দিয়েছিল। গত জানুয়ারী মাসের দিকে তার আরও একটা পুত্র সন্তান হয়। তিনি ওই সন্তান বিক্রি করার আহবান জানালে একই উপজেলার বেতাল গ্রামের নিঃসন্তান গাফফার ফরাজির স্ত্রী নাছরিন আকতার রাজি হয়।তিনি একলাখ টাকা দিয়ে গত ২৯ জুন রোয়েদাদ নামা তৈরি করে পারভিনের সন্তান জাসান আব্দুল্লাহকে কিনে নেয়। কিছুদিন অতিবাহিত হলে পারভিন আবার লোভে পড়ে। নাছরিনের নিকট আরও টাকা দাবি করে। অপারগতা প্রকাশ করলে তিনি তার সন্তান নেয়ার দাবি জানায়।টাকা ফেরত চাইলে পারভীন বানারীপাড়া থানা পুলিশের স্মরনাপন্ন হয়। থানা পুলিশ উভয় পক্ষের কথা শুনে পারভিনকে সন্তান বিক্রি করে নেয়া টাকা ফেরত দিতে নির্দেশ দেয়।পারভীন টাকা না দিয়েই সন্তান দাবি করে। থানা পুলিশ পারভীনকে টাকা ফেরত দিয়ে সন্তান নেয়ার পরামর্শ দিলে তিনি থানা ত্যাগ করেন। গত ২৪ জুলাই সন্তান জোড় করে রেখে দেয়ার অভিযোগ দিয়ে উদ্ধারের দাবি জানিয়ে ওই আদালতে মামলা দায়ের করেন।

আদালত বিবাদী নাছরিনকে সন্তান সহ আদালতে হাজির হওয়ার আদেশ দেন। ১৫ সেপ্টেম্বর ধার্য্য তারিখে নাছরিন আদালতে উপস্থিত হয়ে এডভোকেট হুমায়ূন কবিরের মাধ্যমে সন্তান নেয়ার সময় করা রোয়েদাদ নামা দাখিল করেন। বাদী পারভীনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি সাক্ষর করার কথা অস্বীকার করে। আদালতকে প্রভাবিত করার প্রচেষ্টায় পরিকল্পিত ভাবে ম্যাজিস্ট্রেটের সামনে দাড়িয়েই সন্তান না দিলে কোমড়ে গুজিয়ে রাখা কীটনাশকের বোতল বের করে পান করতে উদ্যত হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ হতচকিত হয়ে উঠে। তিনি নিজেই হাত দিয়ে বিষপান করতে বাধা দিয়ে পারভীনের হাত থেকে কীটনাশকের বোতল ছিনিয়ে নেয়। পারভীনকে কিছুক্ষণ বসিয়ে রাখে শুনানি মুলতবি করে দেন। নতুন করে দিন ধার্য্য করে দেন। উপস্থিত আইনজীবীরা পারভীনকে মানসিক রোগী বলে আখ্যা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। এ ব্যাপারে বিবাদীর আইনজীবী এডভোকেট হুমায়ূন কবির বলেন, বরিশাল আদালতে ওপেন এজলাসে বিষপান করার চেষ্টার ঘটনা এই প্রথম। এটা নিঃসন্দেহে আদালতকে প্রভাবিত করা সহ বিভ্রান্ত করার পরিকল্পিত ন্যাক্কারজনক ঘটনা। এধরণের ঘটনা ঘটানোর জন্য পারভিনের কঠিন বিচার হওয়া উচিৎ। যদি দুর্ঘটনা ঘটত তাহলে ম্যাজিস্ট্রেট সহ আদালত সংশ্লিষ্টদের বিপাকে পড়তে হত।ম্যাজিস্ট্রেটের সুদক্ষতায় একটা কঠিন বিপদ থেকে রক্ষা হয়েছে।

Top