বরিশালেও কমিউনিটি পুলিশিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশালেও কমিউনিটি পুলিশিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে।


পাখি আক্তার:মাদক নির্মূলসহ সমাজে অপরাধ কমাতে বরিশালেও কমিউনিটি পুলিশিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে।বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় প্রতিটি ক্ষেত্রে কমিউনিটি পুলিশ ফোরামের সদস্যদের সংযুক্ত করছে পুলিশ। এর কার্যক্রমকে আরও জোরদার করতে কমিটি পুনরায় গঠন করাসহ বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সভাকক্ষে মাদক উদ্ধার সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শেষে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঞা এসব তথ্য জানান।

তিনি বলেন,কমিউনিটি পুলিশিংয়ের বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান নিজেই নজরদারি রাখছেন। আমরা চাইছি কমিউনিটি পুলিশের সদস্য এমন লোক হোক, যার বিরুদ্ধে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ নেই। মাদকের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। যিনি কোনো রাজনৈতিক দলের পদে নেই অথবা জনপ্রতিনিধিও নন। এককথায় এলাকার ভালো মানুষকেই চাইছি কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সম্পৃক্ত করতে।আমরা এ বিষয়টি অনেকটাই ঢেলে সাজানোর মতো কাজ করছি। যাদের নাম আসছে, তাদের বিষয়ে আবার খোঁজ-খবর নিচ্ছি। বরিশাল মেট্রোপলিটন এলাকার প্রতিটি ওয়ার্ড ভিত্তিক আমরা কাজ করছি। আশা করি ৩ মাসের মধ্যে সুন্দরভাবে পুনরায় কমিটি হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলম চিসিম,উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মল্লিক,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Top