বরগুনায় কৃষককে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন! - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরগুনায় কৃষককে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে কানন হাওলাদার নামের এক কৃষককে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার বেলা ১২ টার দিকে কিরোনপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত বেল্লালকে আটক করেছে পুলিশ। বেল্লাল উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কিরোনপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

পাথরঘাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজিব মৃধা বিটুল জানান,কাননের বোন কল্পনা হাওলাদার অনেক দিন আগে লাল মিয়ার কাছে জমি বিক্রি করেন। কেনা জমি মাপে কম দেওয়ায় এ নিয়ে স্থানীয়রা কয়েকবার শালিশ বৈঠকে বসে। বিষয়টি মীমাংসা না হওয়ায় সকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শাজাহান মিয়ার বরাত দিয়ে কাননকে ডেকে আনেন লাল মিয়ার ছেলে বেল্লাল। এসময় দু’জনের মধ্যে তর্কের এক পর্যায়ে বেল্লাল ও তার ভাই রাব্বি কাননকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন। পরে স্থানীয় আলফু নামের এক মাছ ব্যাবসায়ী তাকে উদ্ধার করে পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের কাছে পৌঁছে দেন।

পাথরঘাটা হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ কর্মকার জানান,বিষয়টি নিয়ে আমি পরিষদের জরুরি বৈঠক ডেকেছি। সবার মতামত নিয়ে আমরা আইনি পদক্ষেপ নেবএ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.শাহাবুদ্দিন জানান, অভিযুক্ত বেল্লালকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অন্যদের আটক করতে অভিযান চলছে।

Top