ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


শাহাদাত হোসেন রুবেল:বরিশাল নগরে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার(১৩ সেপ্টেম্বর)বেলা ১১টায় নগরের সদর রোডে মহানগর রিকশা-ভ্যানচালক-শ্রমিক ইউনিয়ন,ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম কমিটি ও শ্রমিক ফ্রন্টের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন রিকশা ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক ও পরিচালনা করেন শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা.মনীষা চক্রবর্তী,দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি তুষার সেন,ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম কমিটির সংগঠক বাবুল তালুকদার,রিকশা ইউনিয়নের সদস্য জাকির হোসেন।

এসময় বক্তারা বলেন,প্রশাসন কর্তৃক রিকশা শ্রমিকদের পেটে লাথি মারার এ নির্মম অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। এই ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের জন্য ভিন্ন রাস্তা নির্দিষ্ট করা হোক, নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হোক। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না রেখে রিকশাচালকদের ওপর এ অভিযান চালানো অত্যন্ত অমানবিক ও অন্যায়।বক্তারা অবিলম্বে এ সংকটের একটি মানবিক সমাধান করার জন্য সিটি করপোরেশন ও প্রশাসনের কাছে আহ্বান জানান।

Top