বরিশাল মেট্রোপলিটন এলাকায় বসবাসরত নাগরিকদের তথ্য সংগ্রহে মাঠে নামছে পুলিশ। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশাল মেট্রোপলিটন এলাকায় বসবাসরত নাগরিকদের তথ্য সংগ্রহে মাঠে নামছে পুলিশ।


পাখি আক্তার:বরিশাল মেট্রোপলিটন এলাকায় বসবাসরত নাগরিকদের তথ্য সংগ্রহে মাঠে নামছে পুলিশ।সবার নিরাপত্তার স্বার্থে বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)আগামী ২১ সেপ্টেম্বর থেকে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ পালন করবে।জানা গেছে,বাড়িওয়ালা-ভাড়াটিয়াসহ সব নাগরিকের তথ্য নেওয়ার কাজটি ক্র্যাশ প্রোগ্রামের মতো করা হবে, যেন একযোগে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ও মেট্রোপলিটন এলাকার আওতাধীন ইউনিয়নগুলোর প্রতিটি বাড়িতে নাগরিক তথ্য ফরম পৌঁছানো যায় এবং তথ্য নেওয়া সম্ভব হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিএমপি কমিশনার কার্যালয়ের সভাকক্ষে মাদক উদ্ধার সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শেষে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান শিগগিরই সংবাদ সম্মেলন করবেন। এ কাজে সবার সহযোগিতা দরকার। কারণ, নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই করা হচ্ছে।

তিনি বলেন, এবার তথ্যগুলো সংগ্রহ করে ডাটাবেজে রাখা হবে।এখন থেকে যদি কোনো ভাড়াটিয়া বাসা পরিবর্তন করেন,তবে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকেও জানাতে হবে।এসময় আরও উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত কমিশনার প্রলম চিসিম,উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেনসহ অন্য কর্মকর্তারা।

Top