বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলায় এক লাখ তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলায় এক লাখ তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


পাখি আক্তার:বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলায় এক লাখ তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার(১৪ সেপ্টেম্বর)সকালে বরিশালের লাকুটিয়া এলাকার বাবুর (জমিদার) বাড়ি সংলগ্ন সড়কের পাশে তালের বীজ বপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারী প্রমুখ।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান,প্রাকৃতিক ভারসাম্য রক্ষা,নদী ভাঙন,বজ্রপাত,ঝড়,জলোচ্ছ্বাস,জলবায়ুর বিরূপ পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তালের বীজ বপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণ, উন্নয়ন সহকর্মীদের এ কাজে সম্পৃক্তকরণের মাধ্যমে এক লাখ তালের বীজ বপন সফল বাস্তবায়ন করা হবে।

Top