বরিশাল জেলায় এক লাখ তালবীজ বপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশাল জেলায় এক লাখ তালবীজ বপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।


পাখি আক্তার:বরিশাল জেলায় এক লাখ তালবীজ বপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।শুক্রবার(১৩ সেপ্টেম্বর)দুপুর ১২টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম মিলনায়তনে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এসময় বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।তিনি বলেন,বরিশালসহ সারাদেশে মাঝে মধ্যে বজ্রপাত হচ্ছে।এসময় প্রায়ই মানুষের মৃত্যু হচ্ছে।বজ্রপাত রোধে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়া এ গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক গুরুত্ববহন করে।তাল পুষ্টিকর ফল,তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে তালবীজ বপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি জনসাধারণকে তালবীজ বপন করার অনুরোধ জানানো হয়েছে।

Top