দেড় বছরের শিশু ধর্ষণ মামলার আসামি হৃদয় ভক্তকে (২২) আটক করা হয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

দেড় বছরের শিশু ধর্ষণ মামলার আসামি হৃদয় ভক্তকে (২২) আটক করা হয়েছে।


বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র‌্যাব-৮)সদস্যদের অভিযানে মাদারীপুর জেলার দেড় বছরের শিশু ধর্ষণ মামলার আসামি হৃদয় ভক্তকে (২২) আটক করা হয়েছে।শনিবার(১৪ সেপ্টেম্বর)বেলা ১১টায় বরিশাল নগরের র‌্যাব-৮ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটক হৃদয় মাদারীপুর জেলার রাজৈর থানার চৌরাশী এলাকার সুশেন ভক্তর ছেলে।সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম জানান,গত ১০ সেপ্টেম্বর রাজৈর থানাধীন চৌয়ারিবাড়ী গ্রামে ভিকটিমের বাড়িতে দূর-সম্পর্কের আত্মীয় হিসেবে বেড়াতে যায় হৃদয় ভক্ত।

ওইদিন সন্ধ্যায় ভিকটিম দেড় বছরের শিশুকে তার মায়ের কাছ থেকে কেলে নিয়ে ঘোরাঘুরি শুরু করেন হৃদয়। পরে গ্রামের কেশন বৈরাগীর বাড়ির পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় নিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত হৃদয় দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ভিকটিমের পরিবার মামলার অভিযুক্ত আসামি হৃদয়কে আটকের জন্য র‌্যাবের সহায়তা করেছেন।কিন্তু ঘটনার পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চক্ষু ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকেন হৃদয়।

র‌্যাব অভিযানে নেমে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বাজিতপুর সাকিনস্থ বিন্নাত ভ্রমচারী আশ্রম এলাকা থেকে অভিযুক্ত হৃদয়কে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। আসামিকে রাজৈর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Top