২৫শ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকসহ বিক্রেতা ও ক্রেতাকে আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

২৫শ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকসহ বিক্রেতা ও ক্রেতাকে আটক


শাহাদাত হোসেন রুবেল:বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ২৫শ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকসহ বিক্রেতা ও ক্রেতাকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের লিচুশাহ সড়ক এলাকার ভাড়াটিয়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,নগরীর জুমির খান সড়ক এলাকার রিশাতুল ইসলাম রন্টির স্ত্রী আছমা আক্তার রুবিনা(২৭)ও সুমন মৃধা।এদের মধ্যে আছমা আক্তার ইয়াবা বিক্রেতা ও সুমন ক্রেতা। থানা পুলিশ সূত্রে জান গেছে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।সূত্র জানায়,ইয়াবা বিক্রেতা আছমা আক্তার নগরীর লিচুশাহ এলাকায় বাসা ভাড়া নিয়ে ইয়াবা বিক্রয় করতেন।সেই বাসায় অভিযান চালিয়ে ওয়্যারড্রোবের নিচের ড্রয়ার থেকে ১ হাজার ও শোকেসের নিচের ড্রয়ার থেকে ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ক্রেতা সুমন মৃধার কাছ থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াব বিক্রির নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন কোতোয়ালি মডেল থানার এসআই সমীরণ মন্ডল,এএসআই শরিফ,এএসআই সুমন ও এএসআই বিধান। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কোতোয়ালি পুলিশ জানিয়েছে।২৫শ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকাসহ দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম (পিপিএম)।তিনি আরও জানান ইয়াবা ও নগদ উদ্ধারের বিষয় নিয়ে আগামীকাল সকাল ১০ টায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এসময় উপস্থিত থাকবেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

Top