প্রায় ১৩ লাখ টাকা মূল্যের মদ ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রায় ১৩ লাখ টাকা মূল্যের মদ ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে।


রফিকুল ইসলাম:বরিশাল মহানগরের কোতোয়ালি থানা পুলিশ পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের মদ ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে। এছাড়া আরও একটি অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও পৃথক তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি মাদক সম্রাজ্ঞী বিলকিছকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।সংবাদ সম্মেলনে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম জানান, বরিশাল মহানগর পুলিশ মাদককারবারি, সেবনকারী, বহনকারী, গডফাদার ও অর্থযোগান দাতাসহ সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে বদ্ধ পরিকর। মাদকের সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, সঠিক তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন,ধারবাহিক অভিযানে বরিশাল মহানগর পুলিশ সফলতা পাচ্ছে।গত কয়েকদিন আগে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। অভিযানের ধারবাহিকতায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল শহরের লেচুশাহ সড়কে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কাউন্সিলর সাঈদ আহম্মেদ মান্নার সহযোগিতায় তার বাসার চার তলার ভাড়াটিয়া আসমা আক্তার রুবিনার বাসায় অভিযান চালায়। এসময় দুই হাজার ৫শ’ পিস ইয়াবাসহ শহরের চিহ্নিত মাদককারবারি মাদক মামলায় জেলহাজতে থাকা রিফাতুল ইসলাম রন্টির স্ত্রী আসমা আক্তার রুবিনা ও তার সহযোগী সুমন মৃধাকে আটক করা হয়। পাশাপাশি ইয়াবা বিক্রির নগদ এক লাখ টাকাও উদ্ধার করা হয়।

অপরদিকে একই থানা পুলিশের অপর এক অভিযানে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার মাদককারবারি মাইদুল ইসলাম রিফাত (৩৪) কে ৫৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। পাশাপাশি অপর এক অভিযানে এক বোতল কেরু মদসহ মো. খোকন মৃধা (৪০) কে আটক করা হয়।

Top