তালতলীতে জন্ম সনদে ইউপি সচিবের অতিরিক্ত ফি আদায় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তালতলীতে জন্ম সনদে ইউপি সচিবের অতিরিক্ত ফি আদায়


মল্লিক মো জামাল,তালতলী প্রতিনিধি:বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে জন্ম নিবন্ধন সনদে ইউপি সচিবের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।সরকারী নিয়মানুযায়ী জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত জন্ম নিবন্ধন ফ্রি।৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপর সব বয়সীদের ৫০ টাকা ফি নেয়ার নিয়ম থাকলেও সোনাকাটা ইউ পি সচিব আক্তারুজ্জামান ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগিরা।

জানা গেছে,ঐ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কবিরাজপাড়া গ্রামের মোঃ আব্বাস উদ্দিনের নিকট থেকে ১৫০ টাকা ও একই গ্রামের মোঃ আফজাল হোসাইনের নিকট থেকে ২০০ টাকা ফি আদায় করেছেন ইউ পি সচিব।আব্বাস উদ্দিন ও মোঃ আফজাল হোসাইনের মত আরও অনেকেই অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেছেন সোনাকাটা ইউ পি সচিবের বিরুদ্ধে। সরকারী নিয়মনীতি উপেক্ষা করে ইউ পি সচিব আক্তারুজ্জামান এভাবে জন্ম নিবন্ধন সনদে লাগামহীন ফি আদায় করলেও দেখার কেউ নেই।

এ বিষয় অভিযুক্ত ইউপি সচিব এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে জনগনের কাছ থেকে ৫০-২০০ টাকা পর্যন্ত জন্মনিবন্ধন ফি আদায় করছেন বলে স্বীকার করেছেন।বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ মুঠোফোনে বলেন,অবৈধভাবে টাকা আদায়ের অনুমতি দেয়ার প্রশ্নই ওঠে না।এমন কিছু সে করে থাকলে তাকেই এর দায়ভার বহন করতে হবে।

Top