হারলেকুইন ইকথায়োসিস রোগে আক্রান্ত এক নবজাতককে ভর্তি - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

হারলেকুইন ইকথায়োসিস রোগে আক্রান্ত এক নবজাতককে ভর্তি


পাখি আক্তার:বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম)হাসপাতালের নবজাতক ওয়ার্ডে বিরলতম হারলেকুইন ইকথায়োসিস রোগে আক্রান্ত এক নবজাতককে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে একদিন বয়সী এ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরশেফালী গ্রামের এক দম্পতির ঘরে জন্ম নেয় শিশুটি।

হাসপাতাল সূত্রে জানা যায়,শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায়,সে দেখতে অন্য সব স্বাভাবিক শিশুর মতো নয়। এরপর অভিভাবকরা দুই কেজি ওজনের শিশুটিকে শেবাচিম হাসপাতালে নিয়ে আসে।হাত-পা সবকিছু থাকলেও পুরো শরীরে সাদা একটি আবরণ রয়েছে।যার মাঝে মাঝে লাল দাগ রয়েছে।চোখ দু’টিও তার ভেতরেই আটকা রয়েছে।যা দেখে কেউ কেউ বিরলতম চর্মরোগও বলছে।চিকিৎসকরা শরীরের ওপর থাকা আবরণটি নরম করার জন্য ওষুধ দিয়েছেন, পাশাপাশি শিশুটির সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন তারা। তবে শিশুটির ভবিষ্যৎ নিয়ে এ মুহূর্তে কিছু বলতে চাননি চিকিৎসকরা।

নবজাতক ওয়ার্ডের চিকিৎসকদের মতে,শিশুটি হারলেকুইন ইকথায়োসিস(Harlequin ichthyosis)আক্রান্ত, সেজন্য তার ত্বক অন্য শিশুদের মতো স্বাভাবিক নয়। এ ধরনের অসুস্থতায় জন্ম নেওয়া শিশুর শরীর পাতলা চামড়ার আবরণে ঢেকে থাকে। অপুষ্টি, শ্বাসকষ্টজনিত, ইনফেকশনসহ একাধিক সমস্যা নিয়ে এই শিশুরা ভূমিষ্ঠ হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক প্রধান ডা. সৈয়দ জাহিদ হোসেন জানান,শিশুটি বিরল জিনগত সমস্যায় আক্রান্ত।তবে এ রোগটি যে পরিবারের কারও আগে হয়েছিল এমনও নয়। এটি খুবই বিরল একটি রোগ বলা চলে। দীর্ঘ কয়েকযুগ মিলিয়ে ৭-৮টির ওপরে এমন শিশু দেখিনি। কয়েক লাখে এ ধরনের একটি শিশুর দেখা মিলতে পারে।শেবাচিম হাসপাতালে ভর্তি হওয়া শিশুটির ছবি দেখে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে ডা. সৈয়দ জাহিদ হোসেন বলেন, চিকিৎসা বিজ্ঞানে শিশুটির শরীরে যা হয়েছে তাকে হারলেকুইন ইকথায়োসিস বলে। স্বাভাবিক মানুষের চামড়া যেভাবে তৈরি হয়, শিশুটির ক্ষেত্রে তা হয়নি। এক কথায় এ ধরনের শরীরে চামড়া তৈরি না হওয়ায় দেখতে এমনটা।

Top