বরিশালে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশালে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


বাইজিদ রানা লিটন:বরিশালে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ রায় দেন ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এমএ হামিদ।রায় ঘোষণার সময় দণ্ডিত হিরোন আলী আদালতে উপস্থিত ছিলেন। তিনি বরিশাল নগরের ধান গবেষণা রোড খেয়াঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা ফজলে আলী হাওলাদরের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৩ নভেম্বর রাতে হিরোনের বসত ঘরে অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি দল। এ সময় তার ঘর থেকে ৯৩ বোতল ফেনসিডিল ও ১০ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি রবিউল আলম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করেন।একই বছরের ১৫ ডিসেম্বর হিরোনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন থানার এসআই তানজিল আহম্মেদ।মামলায় ১০ জনের মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ফেনসিডিল রাখার অপরাধে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা এবং গাঁজা রাখার অপরাধে ৩ বছর ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Top