বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ছয়জন মনোনয়নপত্র জমা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন জনগণ মেনে নেবে না ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান ১৬ মাস ধরে এআই দিয়ে আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর নজরদারিতে দিল্লি প্রশিক্ষিত আমলারা দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে সঙ্কটের কথা বললেই স্বৈরাচার ফেরার ভয় দেখায় সরকার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ছয়জন মনোনয়নপত্র জমা


শাহাদাত হোসেন রুবেল:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শেষ দিন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মুনসুর আহমেদ, বিএনপির ওয়াহিদ হারুন, জাতীয় পার্টির মো. হানিফ হাওলাদার, আওয়ামী লীগের বিদ্রোহী রফিকুল ইসলাম, আওয়ামী লীগের বহিষ্কৃত মাহফুজুল আলম লিটন ও মশিউর রহমান পলাশ।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, আগামী ১৫ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হবে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত তারা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ২৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। ২৪ অক্টোবর উপজেলার বর্তমান নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হবে। মেহেন্দিগঞ্জের মোট ভোটার ২ লাখ ১৮ হাজার ৮৮৬ জন।এ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ৯৯ কেন্দ্রের সবগুলোতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণের কথা রয়েছে।

Top