বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন জনগণ মেনে নেবে না ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান ১৬ মাস ধরে এআই দিয়ে আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর নজরদারিতে দিল্লি প্রশিক্ষিত আমলারা দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে সঙ্কটের কথা বললেই স্বৈরাচার ফেরার ভয় দেখায় সরকার

বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।


পাখি আক্তার:বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় মো.হেলাল মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার(১১ সেপ্টেম্বর) বিকেলে উজিরপুর উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদী প্রথম ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত হেলাল মোল্লা আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আক্তার মোল্লার ছোট ভাই এবং উপজেলা যুবলীগ সদস্য।

নিহতের স্বজনরা জানান,হেলাল মোল্লা মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা হন।পথে ইচলাদীতে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে আরোহী হেলাল মোল্লা গুরুতর আহত হয়।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম।

Top