এক দালালকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক দালালকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


আ:রাজ্জাক হাওলাদার:বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়ে নাসির উদ্দিন হাওলাদার(৪০)নামে এক দালালকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন হাওলাদার ২৫নম্বর ওয়ার্ড রূপাতলী এলাকার আহমেদ মোল্লা সড়কের বাসিন্দা মুজাম্মেল হাওলাদার ছেলে।

বুধবার(১১ সেপ্টেম্বর)দুপুর দেড়টার দিকে জোনাল সেটেলমেন্ট অফিস থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।জোনাল সেটেলমেন্ট অফিসার মো.আহসান হাবিব বলেন,দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি নিজেদের সেটেলমেন্ট অফিসের বিভিন্ন কাজের লোক পরিচয় দিয়ে জমিজমা সংক্রান্ত কাজে আসে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

বিষয়টি ডিবি পুলিশ ও বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) উর্মি ভৌমিককে জানালে তারা ভূমি অফিসে অভিযান চালিয়ে নাসির উদ্দিন হাওলাদারকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮৬০ সালের ১৮৬ ধারা অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়।

Top