অযত্নে অবহেলায় পড়ে আছে আমতলীর শিশু পার্কটি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

অযত্নে অবহেলায় পড়ে আছে আমতলীর শিশু পার্কটি


মল্লিক মো.জামাল ,বরগুনা প্রতিনিধি:বরগুনা আমতলী উপজেলার একমাত্র শিশুপার্কটি সংস্কারের অভাবে অযত্নে অবহেলায় পড়ে আছে।আমতলীর শিশু পার্কটি অযত্নে অবহেলায় পড়ে থাকার কারনে কোমলমতি শিশুরা চিত্ত বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে।বিগত ২০০৩ সালে শিশুদের চিত্ত বিনোদনের কথা চিন্তা করে তৎকালীন সরকার এলজিইডির মাধ্যমে উপজেলা পরিষদ কম্পাউন্ডের মধ্যে নির্বাহী অফিসারের বাসভবন সংলগ্ন পূর্বপাশে একটি খোলা মাঠ ঘিরে এ শিশুপার্কটি স্থাপন করেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে,আমতলীর শিশু পার্কটি অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।পার্কের মধ্যে শিশুদের চিত্ত বিনোদন এবং খেলার জন্য দোলনা,সিরি,মঈ,ছাতা,ঘোড়া ও মাঠের ভিতরের চার দিকে বেঞ্চ নির্মান করা হয়েছিল।শিশু পার্কটি স্থাপনের পর থেকে শিশুদের আনাগোনা ভাল ছিল।শিশুরা তাদের বাবা সাথে এসে পার্কটিতেখেলাধুলা করতে সময় কাটাতো।পার্কটি স্থাপনের পর থেকে শিশুদের আনাগোনা ভাল ছিল।কিন্তু নির্মানের ২/৩ বছর যেতে না যেতেই শিশুপার্কে স্থাপিত লোহা ও প্লেনসিট দিয়ে তৈরী খেলনা গুলোতে মরিচা ধরতে শুরু করে।এগুলো সংস্কারের কোন উদ্যোগ না নেওয়ায় আস্তে আস্তে খেলনা গুলোর পুরোটাই ধ্বংস হয়ে যায়।

আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম সরোয়ার ফোরকান বলেন,দ্রুত শিশুপার্কটি সংস্কার করে শিশুদের জন্য ব্যবহার উপযোগী করার ব্যবস্থা নেয়া হবে।এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন,শিশুদের কথা বিবেচনা করে শিশুপার্কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

Top