মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে।


রফিকুল ইসলাম:বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার বলেছেন,মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে।ক্ষমতাসীনরা বুঝতে পেরেছে,তাকে মুক্তি দেওয়া হলে দেশে গণতন্ত্র মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে অবৈধ মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। দেশে এখন গণতন্ত্র নেই। আর এ গণতন্ত্র উদ্ধারে তার মুক্তির বিকল্প নেই।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের সদর রোড এলাকায় অশ্বিনী কুমার হল চত্বরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সহ-সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু, মহানগর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে একই দাবিতে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও উত্তর জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করে।দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব।এসময় আগামীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আরও দুর্বার আন্দোলন গড়ে উঠবে বলে সরকারকে হুঁশিয়ারি দেন দলটির নেতা-কর্মীরা।

Top