‘আব্বা গ্রুপের’ (বখাটে তরুণদের গ্রুপ) সদস্যসহ ২ জনকে আটক করেছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন জনগণ মেনে নেবে না ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান ১৬ মাস ধরে এআই দিয়ে আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর নজরদারিতে দিল্লি প্রশিক্ষিত আমলারা দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে সঙ্কটের কথা বললেই স্বৈরাচার ফেরার ভয় দেখায় সরকার

‘আব্বা গ্রুপের’ (বখাটে তরুণদের গ্রুপ) সদস্যসহ ২ জনকে আটক করেছে


রফিকুল ইসলাম:বরিশাল নগরে পৃথক অভিযানে ‘আব্বা গ্রুপের’ (বখাটে তরুণদের গ্রুপ) সদস্যসহ ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডিবি পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাতে গোয়েন্দা শাখার এসআই মো. মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গীয় ফোর্সসহ নগরের সদর রোডের উত্তরা ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে আব্বা গ্রুপের সদস্য মো. মিজানুর রহমান মিজান ওরফে রুবেল খানকে (৩০) ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।আটক রুবেল নগরের কাউনিয়া থানাধীন পুলজোড় মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা আলাউদ্দিন খানের ছেলে।বরিশাল নগরের সদররোড এলাকায় দীর্ঘদিন ধরে আব্বা গ্রুপের সদস্যরা বিভিন্ন ব্যক্তির ছত্রছায়ায় থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সম্প্রতি সময়ে বরিশাল সিটি কলেজের অধ্যক্ষর ওপর হামলার ঘটনার পর এ গ্রুপটিকে নজরদারিতে রাখতে শুরু করে প্রশাসন। অধ্যক্ষকে মারধরের মামলায় সৌরভ বালাসহ এ গ্রুপের দুই সদস্য কারাগারে রয়েছেন। আর কয়েকজন জামিনে থাকলেও বেশিরভাগ গা ঢাকা দিয়ে রয়েছেন।

অপরদিকে একই রাতে গোয়েন্দা শাখার এসআই মো. দেলোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গীয় ফোর্সসহ নগরের ১৫ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডে অভিযান চালায়।অভিযানে মো. নূরুজ্জামান রিপনকে (৩৫) ১৫ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তার কাজ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইলসেটও জব্দ করা হয়। আটক নুরুজ্জামান নবগ্রাম রোড রাজু মিয়ার পোল সংলগ্ন এলাকার মৃত আ. মতিন মিয়ার ছেলে।

Top