বেনাপোল পোর্ট থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোল পোর্ট থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:১০ মাসের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী হাসানুর হাসানকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।বুধবার(১১/৯/২০১৯ইং) তারিখ ভোর রাতে আসামির বাড়ি বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঐ থানার কর্তব্যরত (এএসআই)দেলোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স কনস্টেবল সানাউলল্লাহ এবং কনস্টেবল চঞ্চল মুখার্জি এর সহায়তায় আসামিকে ধরতে সক্ষম হয়। গ্রেফতার হাসানুর হাসান গাজিপুর গ্রামের আজিজ এর ছেলে।

বেনাপোল পোর্ট থানার এএসআই দেলোয়ার জানান, আসামি হাসানুর হাসানের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন দৌলতপুর থানায় একটি মামলা হয় মামলা নং ০৬(৯)১২।গত (২/৪/২০১৫ইং) তারিখ রায় ঘোষণার মধ্য দিয়ে আসামির বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Top