বরিশালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আটক


পাখি আক্তার:বরিশালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রনি মজুমদারকে(২০)আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের রূপাতলী র‌্যাব-৮ এর প্রধান কার্যালয়ে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম সংবাদ সম্মেলনে জানান,র‌্যাব-৮ এর একটি দল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে মাদারীপুরের ডাসার থানাধীন কাজীবাকৈ ইউনিয়নের মেদাকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি রনিকে আটক করা হয়। রনি মাদারীপুর সদর মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও মাদারীপুর সদর থানা এলাকার বাসিন্দা হারুন মজুমদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়,গত ৮ সেপ্টেম্বর রনি মাদারীপুর জেলার সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকার চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে তার নিজ বাসার সামনে থেকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি একতলা ভবনের ছাদের নিয়ে তাকে ধর্ষণ করে।এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে দৌড়ে পালিয়ে যান রনি।এরপর থেকে তিনি পালাতক ছিলেন।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পরিবার বাদী হয়ে রনির বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

Top