অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে(বরখাস্থকৃত)শাস্তি ও অপসারনের দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে(বরখাস্থকৃত)শাস্তি ও অপসারনের দাবিতে মানববন্ধন


পাখি আক্তার:বরিশালের বানারীপাড়ায় অনিয়ম,দুর্নীতি,স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে(বরখাস্থকৃত)শাস্তি ও অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন নাগরিক ফোরাম, অভিভাবক ও কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।

আজ সকাল সাড়ে ৮ টার দিকে কলেজ প্রঙ্গনে মানব বন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।মানব বন্ধন শেষে বক্তারা বলেন, মুকুল একজন স্বেচ্ছাচারি ও দুর্নীতিবাজ অধ্যক্ষ। এছাড়া তিনি নারী কেলেঙ্কারীর সাথে জড়িত। তাকে অনতি বিলম্বে কলেজ থেকে স্থায়ী ভাবে বরখাস্তা করা হোক। একটি কুচক্রি মহল তাকে যথা স্থানে রাখার পায়তারা করছে। কিন্তু আমরা সচেতন সমাজ তা হতে দিতে পারি না।

এ সময় কলেজ গভার্নিং বডির সাবেক সদস্য লতিফ হাওলাদার বলেন,মুকুল নারী কেলেঙ্কারীতে জড়িত এবং উনি কলেজে অনেক দুর্নীতি করেছেন,টাকা পয়সা নিয়েও অনেক দুর্নীতি করেছেন।আমরা তার স্থায়ী বহিস্কার চাই।উল্লেখ্য,গত শনিবার(৭ সেপ্টেম্বর) কলেজ গভর্নিং বডির সভাপতির নেতৃত্বে গভর্নিং বডির এক জরুরি সভায় অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি ৭ কার্য দিবসের মধ্যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব চাওয়া হয়।

Top